BREAKING NEWS

লাইফস্টাইল

বাংলা জোকস

সেক্স নিউজ

এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিনেমা: দেব

বড়দিনে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন দেব। টুইটারের এক বার্তায় এমনটাই জানালেন। ‘আরশি নগর ছবি সম্পর্কে দেব বললেন, এটি আমার নিজের জীবনের সবচেয়ে কঠিন সিনেমা।

এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিনেমা: দেব
 
এমন একটি গল্পের সিনেমাতে তাকে নেওয়ার জন্য নির্মাতা অপর্ণা সেনকে বিশেষ ধন্যবাদও জানিয়েছেন। আসলে রোমিও অ্যান্ড জুলিয়েটের আদলে নির্মিত হলেও ছবির গল্পে থাকছে বিশেষ আকর্ষণ। এ সম্পর্কে অপর্ণা সেন বলেন, ‘আরশি নগর হচ্ছে আমার দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। দীর্ঘদিন গবেষণা করে গল্পটির প্লট দাঁড় করিয়েছি আমি।’ আরশি নগরে প্রভাবশালী খান পরিবারের মেয়ে জুলি ও মিত্র পরিবারের ছেলে রণজয়ের প্রেমকাহিনীর একটি চমৎকার ট্রাজেডি ফুটে উঠবে ছবির গল্পে। ছবিতে জুলির চরিত্রে অভিনয় করেছেন বরবাদের নায়িকা ঋত্বিকা এবং রণজিতের চরিত্রে অভিনয় করেছেন দেব। এছাড়াও আরশি নগরের মাধ্যমে দীর্ঘদিন পর বাংলা সিনেমায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান।
 
Copyright © 2016 বিনোদন জগতের সেরা খবর